২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানাত আব্দুল্লাহর বাড়িতে সাদা পোষাকের পুলিশ

সাদা পোষাকধারী একদল পুলিশ শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ’র কলাবাগানের বাড়িতে গিয়ে তল্লাশির চেষ্টা করে বলে তার পরিবারের সদস্যরা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

তবে ওই সময় সাবেক চিফ হুইপ ও তার পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না। ছোট ভাই আবুল খায়ের খোকনের ধানমণ্ডির বাসায় ছিলেন তারা।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও এ সময় তার সদ্য প্রয়াত ফুপুর পরিবারের সদস্যদের সাথে দেখা করতে খোকনের ধানমণ্ডির বাসায় ছিলেন।

মিসেস হাসানাত আব্দুল্লাহ্ বিডিনিউজকে জানান, রাতে তারা যখন ছোট ভাই খোকনের বাসায় ছিলেন, তখন সাদা পোষাকধারী একদল পুলিশ তাদের ২৫/১ কলাবাগানের বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। বাড়ির মধ্যে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে বলে তারা দাবি করে।

কিন্তু বাড়ির দারোয়ান তাদের জানায়, বাসায় কেউ নেই। তারা বাড়ির কম্পাউণ্ডের মধ্যে বেশ কিছুক্ষণ অবস্থানের পর বাইরে চলে যায় বলে মিসেস আব্দুল্লাহ্ জানান।

তিনি আরও জানান, ইতোপূর্বে পুলিশ বেশ ক’বার তাদের বাসায় গিয়ে তল্লাশির চেষ্টা  চালিয়েছে।