সকল বোমা হামলা তদন্তের দাবিতে সিলেট বিভাগীয় আওয়ামী পরিষদের অনশণ
সকল বোমা হামলার নিরেপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে সিলেট বিভাগীয় আওয়ামী পরিষদ (এসডিএপি) শুক্রবার সাদা কাফন পরিহিত অবস্থায় অনশণ ধর্মঘট পালন করে।
শাহ এএমএস কিবরিয়া হত্যাণ্ডের জন্য দোষি ব্যক্তিদের খুঁজে বের করতে সুষ্ঠু তদন্তের দাবি জানান। এছাড়াও তারা পুলিশ প্রদত্ত চার্জশীটকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করে যারা কাইয়ুমকে দাবার চাল হিসেবে ব্যবহার করেছে, সেই সমস্ত গডফাদারদের চিহিৃত করার দাবি জানান।
অনশণ কর্মসূচিতে বক্তারা গাজীপুরে আহসানুল্লাহ মাষ্টার এমপি হত্যাকাণ্ড, ২১ আগষ্টের গ্রেনেড হামলাসহ সকল সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দাবি জানান।
সংগঠনের সকল নেতা-কর্মীরা সাদা কাফন পরে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এ কমৃসূচিতে যোগ দেয়।
নিহত সাবেক অর্থমন্ত্রী এবং আওয়ামী নেতা কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া বলেন, সরকার কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্তে সচেষ্ট নয়।
কর্মসূচিতে ব্যাপক নারী উপস্থিতির প্রশংসা করে আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী বলেন, নারীরা মরতে ভয় পায় না। ২১ আগষ্টের গ্রেনেড হামলায় আওয়ামী মহিলা লীগ সভানেত্রী আইভি রহমানসহ আরও তিনজন নারী নেত্রী শাহাদৎ বরণ করেন।
সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য তিনি সরকারের নিন্দা করেন এবং সরকার পতন আন্দোলন আরও জোরদারের আহ্বান জানান।
আসমা কিবরিয়া অনশন ভাঙ্গার জন্য কর্মীদের পানি খাওয়ানোর আগে সাবেক ডাকসু সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর, এডভোকেট সাহারা খাতুন এবং কিবরিয়ার শ্যালক আব্দুল মোসাব্বির বক্তৃতা করেন।
