২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল ছেড়েছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা

ছাত্র সংগঠনের সংঘর্ষের ফলে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকা আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ সোমবার রাতে অনির্দিষ্ট কলের বন্ধ ঘোষণা করলে মঙ্গলবার সকালে মাদ্রাসার আবাসিক হলগুলো খালি হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সরকারি জোটের দুটি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামিক ছাত্র শিবিরের মধ্যে পরবর্তিতে কোনও সংঘর্ষ যাতে না হয় সেজন্য মাদ্রাসা কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হলগুলো খালি করার নির্দেশ দেয়।

সোমবার আধিপত্য বিস্তার নিয়ে দুটি ছাত্র সংগঠনের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ১০ পুলিশসহ ১৫০ জন আহত হয়।

পুনরায় সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে প্রচুর সংখ্যক দাঙ্গা পুলিশ ও বিডিআর মোতায়ন করা হয়।

আলিয়া মাদ্রাসার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজে অপ্রীতিকর  পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাস গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এই ঘটনা তদন্তে একটি কমিটি থাকা সত্ত্বেও মাদ্রাসা কর্তৃপক্ষ অপর একটি কমিটি গঠন করেছে।

এ ঘটনায় দুটি সংগঠনই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববারের সংঘর্ষের জের ধরে সোমবার এই সংঘর্ষ ঘটে।

প্রায় দেড় ঘন্টা সংঘর্ষের পর ছাত্রশিবিরের কর্মীরা আল্লামা ইকবাল খাসগারি হলের নিয়ন্ত্রণ নেয় এবং ৩০ টি কক্ষে ছাত্রদলের কর্মীদের জিনিসপত্র তছনছ করে।

পরে  পুলিশের সহায়তায় ক্ষিপ্ত ছাত্রদলের কর্মীরা ১৫ টি কক্ষে ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।