শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার ও সাধারণ সম্পাদক নূর খান পুনঃনির্বাচিত
জাতীয় শ্রমিক জোটের দ্বি-বার্ষিক কাউন্সিল সোমবার শেষ হয়েছে। এবারের কাউন্সিলে শিরীন আখতার ও নূর খান যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে কার্যকরী সভাপতি রুহুল আমীন, সহসভাপতি মকবুল হোসেন, সুজাবত আলী, আ ফ ম মজিবুর রহমান, নুর মোহাম্মদ, লাল মিয়া সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, সহ সম্পাদক কাজী সিদ্দকুর রহমান, হাসান শহীদ রানা, আব্দুল লতিফ লাল, জাহাঙ্গীর আলম লুললু, এসএম বাবুল, সাংগঠনিক সম্পাদক এমএ বারেক, কোষাধ্যক্ষ সাইফুজ্জামান বাদশাহ, দফতর সম্পাদক আশরাফুল হক ঝন্টু, প্রচার সম্পাদক রোকেয়া সুলতানা অঞ্জু, আইন সম্পাদক হামিদা বেগম, প্রশিক্ষণ সম্পাদক উম্মে হাসান ঝলমল, আন্তর্জাতিক সম্পাদক মজিবর রহমান, নারী বিষয়ক সম্পাদক মাহবুবা আখতার লিপিসহ ৫১ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়েছে।
কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত, জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল ও নারী নেত্রী মাহফুজা খানম।
