নগরীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে আরও ১০ জন আহত
আলয়িা মাদ্রাসায় সোমবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো আবু ইসহাক, আমরুল হুদা এবং ইয়াসির আরাফাত। তারা সককলেই ছাত্রশিবির কর্মী বলে হাসপাতাল সূত্র জানায়।
পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা পরস্পরকে আক্রমণ করায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
এরআগে রোববার রাতে উভয় দলের নেতা কর্মীরা লাঠি ও রড নিয়ে পরস্পরকে হামলা করলে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।
সোমবার রাতের ঘটনায় মাদ্রাসা ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
