২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরান-হাদীসে নয়, তারা আগুন দিয়েছে নিজেদের গদীতেই: চরমোনাই পীর

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর চর মোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম চার দলীয় জোট সরকারকে ইসলাম, দেশ ও মানবতার শত্রু আখ্যায়িত করে বলেছেন, সরকার দলীয় সন্ত্রাসীরা ভোলায় কওমী মাদ্রাসায় হামলা করে কোরান-হাদীস পোড়ানোর মাধ্যমে আসলে নিজেদের গদীতেই আগুন দিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

তিনি বৃহস্পতিবার চাঁদপুরে স্থানীয় শাপলা চত্বরে দলের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের সহযোগী দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের বর্তমান করুণ পরিস্থিতিতেও যারা জোটে আছি, জোটে থাকবো বলে সরকারপ্রধানকে খুশি করতে চায়, তারা জনগণের উপহাসের পাত্র।

চরমোনাই বলেন, জোট সরকারের হতে ইসলাম নিরাপদ নয়। যারা আলেমদের হয়রাণি করে, পবিত্র গ্রন্থে অগ্নিসংযোগ করে, কওমী মাদ্রাসায় হামলা করে, তাদেরকে ইসলামী মূল্যবোধের সরকার বলা যায়না।

তিনি জোট সরকারের অন্যায়-জুলুমের প্রতিবাদে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক হেমায়েতউদ্দিন, মাওলানা নূরুল আমীন, মাওলানা মকবুল আহমেদ প্রমুখ নেতা।