২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করিমগঞ্জে বিএনপি’র ৪২ সদস্যের পদত্যাগ

জেলার করিমগঞ্জ উপজেলার আরও ৪২জন বিএনপি সদস্য পদত্যাগ করেছেন। নোয়াবাদ উপজেলার ৪২ জন সদস্য বুধবার তাদের স্বাক্ষরিত পদত্যাগপত্র কুরিয়ার সার্ভিস যোগে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বরাবরে পাঠিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

পদত্যাগকারীদের মধ্যে ৭টি ওয়ার্ড কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পর্যায়ের নেতারাও রয়েছেন। তারা উপজেলা বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক এবং নোয়াবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পদত্যাগ করেন।

এর আগে গত ১৮ মার্চ স্থানীয় জয়কা ইউিিনয়নের আরও ৪৫ সদস্য একই অভিযোগে পদত্যাগ করেন।