২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যাচারই খালেদা জিয়ার রাজনীতির দর্শন: আব্দুল জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, মিথ্যাচারই খালেদা জিয়ার রাজনীতির দর্শন ও প্রধান নীতি। তিনি বলেন, মিথ্যাচারের ওপর যদি নোবেল পুরস্কার থাকত তাহলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া নোবেল পুরস্কার পেতেন। বুধবার আব্দুল জলিল জয়পুরহাটে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 04:27 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

আব্দুল জলিল বলেন,“অযোগ্য সরকারের বিরোধিতা করা আর দেশের বিরোধিতা করা এক কথা নয়। খালেদা জিয়া না বুঝলেও দেশবাসী ভালো করেই বুঝে।”

বিবৃতিতে তিনি ‘আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি’ খালেদা জিয়ার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন,“ আপনি কোথায় যুদ্ধ করেছেন, ঢাকা ক্যান্টনমেন্টে?”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিবৃতিতে আরও বলেন,“ মিথ্যাচারের অবিরাম রেকর্ড বাজিয়ে খালেদা জিয়া শেষ রক্ষা করতে পারবেন না। জনগণ শেখ হাসিনা এবং বর্তমান সরকারের সময়কালের তুলনামূলক আলোচনা- সমালোচনা করছেন। জনগণ সুযোগ পেলেই কার শাসনামল ভালো আর কার শাসনামল খারাপ তার সমুচিত জবাব দেবে।”