২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে: মওদুদ

বিরোধী দলের অভিযোগ নাকচ করে দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ সোমবার বলেছেন, গত তিন বছরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

চিরন্তন বাংলাদেশ আয়োজিত রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অসুস্থ রাজনীতি: বাংলাদেশের ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্যদানকালে আইন মন্ত্রী এ মন্তব্য করেন।

আইন মন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিরোধী দলের ঢালাও মন্তব্য করা উচিত নয়। যে কোন সময়ের তুলনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভাল আর এ জন্যই বিরোধী দল হতাশ হয়ে সরকারের পতন চাইছে বলে তিনি মনে করেন।

রাজনীতিতে সহিষ্ণুতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সুশাসনের অনুকূল পরিস্থিতি বিরাজ করছে। দেশে ইসলামি জঙ্গীবাদের উত্থান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ কখনই মৌলবাদি দেশে পরিণত হবে না। এখানে মৌলাবাদের কোন সুযোগ নেই।