২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ মার্চ ছয় বিভাগীয় সদরে বিএনপির জনসমাবেশ

দেশের ছয়টি বিভাগীয় সদরে আগামী ৩০ মার্চ বুধবার বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

আওয়ামী লীগের হরতালসহ ধ্বংসাত্মক, নৈরাজ্যমূলক ও দেশের ভাবমূর্তি বিনষ্টকারী কর্মসূচি এবং ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে বিএনপির পূর্বঘোষিত কর্র্মসূচির অংশ হিসেবে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া আজ এক বিবৃতিতে আগামী ৩০ মার্চ বিভাগীয় সদরগুলোতে বিএনপির জনসমাবেশ সফল করার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর প্রেস-বিজ্ঞপ্তির।