স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীতে রবিবার বিএনপি’র মিছিল
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ১০ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজধানীতে রবিবার বিকেল ৪টায় পল্টন ময়দান থেকে একটি মিছিল বের করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া মিছিলটির নেতৃত্ব দেবেন।
বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের ওই মিছিলে অংশগ্রহনের জন্য আহবান জানানো হয়েছে।
