২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ ৩ উপ-নির্বাচনে বিএনপি’র মনোনয়ন চেয়েছে মুবিন ও আশরাফুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) টিকেটে হবিগঞ্জ-৩ উপ-নির্বাচনে অংশ নেওয়ার জন্য শনিবার রাত পর্যন্ত দু জন মনোনয়ন পত্র দাখিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

মনোয়ন প্রার্থী দু জন হলেন জাতীয় পার্টির সাবেক সাংসদ ও হবিগঞ্জ জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান আবু লেইস মুবিন চৌধুরী ও হবিগঞ্জ বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এডভোকেট চৌধুরী আশরাফুল বারি নোমান।

আরেক বিএনপি নেতা মোখলেসুর রহমান চৌধুরী মনোয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি।

এর আগে উপ-নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার জন্য তিনজনই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোয়নপত্র সংগ্রহ করেন।

শনিবার রাত ৮ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের সর্বশেষ সময় ধার্য করা ছিল।

আগামী ২৮ মার্চ দলের এক সভায় হবিগঞ্জ-৩ উপ-নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে।

গত ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক নৃশংস গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ এ এম এস কিবরিয়া নিহত হলে আসনটি শূণ্য হয়।