২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি তদন্ত কমিটির চার্জশীট প্রত্যাখ্যান করেছে সম্মিলিত নাগরিক সমাজ

সাবেক অর্থমন্ত্রী শাহএএমএস কিবরিয়া হত্যাকান্ড তদন্তে গঠিত সরকারি কমিটির চার্জশীট প্রত্যাখ্যান করেছে হবিগঞ্জ সম্মিলিত নাগরিক সমাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বৈদ্যের বাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার আয়োজিত এক সমাবেশে নাগরিক সমাজের বক্তারা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির মাধ্যমে হত্যাকান্ডের পুনরায় তদন্ত করে মূল দোষীদের চিহ্নিত করার দাবি জানান।

নাগরিক সমাজের এই দাবি মানা না হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা জানান।

বক্তারা আরও বলেন, হবিগঞ্জে এখন নির্বাচনের কোন পরিবেশ নেই। তারা নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানান।

জাসদের সাধারন সম্পাদক মোঃ ফিরোজ বলেন, কিবরিয়া হত্যাকান্ডের সাথে জড়িতেদের অবশ্যই খুঁজে বের করতে হবে।

রোটারী ক্লাব এখন থেকে আহতদের চিকিৎসার ভার বহন করবে বলে জানান ক্লাবের  নেতৃবৃন্দরা। 

হবিগঞ্জ সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, জাসদ নেতা এডভোকেট তুরার আলী খন্দকার, আওয়ামী লীগ নেতা মোঃ নুরুজ্জামান চৌধুরী, সাংবাদিক রুহুল হাসান শরীফ ও সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মোছাব্বির।