২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরের টর্নেডো আক্রান্তরা ত্রাণ পায়নি: রাজ্জাক

শরীয়তপুরের টর্নেডো আক্রান্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ না করায় বুধবার এক বিবৃতিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক সরকারের সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

শরীয়তপুরে টর্নেডোতে ব্যাপক পরিমান ফসল ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় আব্দুর রাজ্জাক দু:খ প্রকাশ করেন। তিনি বলেন, সেখানকার টর্নেডো আক্রান্তরা এখন খোলা আকাশের নীচে অনাহারে দিনযাপন করছে। কিন্তু সরকার তাদের জন্য কোন ত্রাণসামগ্রী প্রদান করেনি।

তিনি টর্নেডো আক্রান্তদের মাঝে দ্রুত ত্রাণসামগ্রী বিতরণ ও যথাযথ চিকিৎসা প্রদানের আহবান জানান।

বিবৃতিতে তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের টর্নেডো আক্রান্তদের পাশে দাঁড়াবার নির্দেশ দেন।