বিরোধী দলগুলো বুধবার সারাদেশে ভুখা মিছিল ও সমাবেশ করবে
আওয়ামী লীগসহ ১৪ দল বুধবার সারাদেশে ভুখা মিছিল ও সমাবেশ করবে। কর্মসূচি সফল করতে বিরোধী দলগুলো তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা যায়।
ঢাকায় ভূখা মিছিলে ব্যাপক লোক সমাগম করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এক বর্ধিত সভায় বসে।
বুধবার বিকেলে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউ থেকে ও অন্যান্য দল নিজ নিজ কার্যালয়ের সামনে থেকে সমাবেশ শেষে ভূখা মিছিল বের করবে।
‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদ ও জোট সরকারের পদত্যাগ দাবিতে’ ১৪ দল এ কর্মসূচি পালন করবে।
গত ২ মার্চ বিরোধী দলগুলো যুগপদভাবে ভুখা মিছিলের এ কর্মসূচি ঘোষণা করে।
এছাড়া বিভিন্ন ইস্যুতে ১৪ দল আগামী ২৭ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
