২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না: বিডিনিউজ-এর সাথে সাক্ষাতকারে ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, তত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। সরকার যদি এই দাবি মেনে না নেয়, তাহলে বিরোধী দলগুলো একযোগে নির্বাচন বর্জন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 11:16 AM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিডিনিউজকে দেওয়া বিশেষ সাক্ষাতকারে হাসানুল হক ইনু এ কথা বলেন। তিনি বলেন, বিরোধী দলগুলো যদি ওই দাবিতে ছাড় দেয়, তাহলে তা হবে আতœহত্যার সামিল।

তিনি জানান, তত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে ১৪ দল সপ্তাহ দুয়েকের মধ্যে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারের কাছে হস্তান্তর করবে।

ইনুর নেতৃত্বাধীন জাসদ এখন আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলন করছে।

তিনি বলেন, আগামী ২২ মে প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। আমরা ১৪ দলের পক্ষ থেকে তার আগেই ওই সংস্কার প্রস্তাবটি চূড়ান্ত করবো। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এটি উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত জোট সরকার যদি এক তরফাভাবে প্রধান নির্বচন কমিশনার ও অপর তিনজন নির্বাচন কমিশনারের নিয়োগ দেয়, সে পরিস্থিতিতে আন্দোলনের জন্য ১৪ দল নয়া কৌশল নির্ধারণ করবে।

জাসদ নেতা ইনু বলেন, সরকারের ওই এক তরফা নিয়োগ প্রতিরোধ করা সম্ভব না হলে আগামী সাধারণ নির্বাচন বর্জন করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার পছন্দের লোক দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার নেতিবাচক মনোভাবে আমি মোটেও শংকিত নই। কারণ প্রথম দিকে  সব দাবি নাকচ করে দিলেও রাজনৈতিক আন্দোলনের চাপে তিনি পরবর্তিতে এসব দাবি মানতে বাধ্য হন।

হাসানুল হক ইনু বলেন, তত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের আগেই নাকচ করে দেওয়া এটাই প্রমান করে, খালেদা জিয়ার মনে পারিবারিক শাসন প্রতিষ্ঠার দুরভিসন্ধি রয়েছে।

এই বাম নেতা আরও বলেন, আগামী নির্বাচনে জয়ের জন্য বিরোধী দলের দাবি উপেক্ষা করে  খালেদা জিয়ার সরকার নিজেদের পছন্দ মতো লোক দিয়ে নির্বাচন কমিশন এবং তত্বাবধাক সরকার গঠন করতে চাচ্ছে।

তিনি বলেন, তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন যদি জনমতের ভিত্তিতে  গঠিত না হয়, তাহলে আগামী তত্ববধায়ক সরকার প্রচণ্ড সংকটের মুখে পড়বে। সে েেত্র সরকারের এ সব সিদ্ধান্ত দেশকে ঠেলে দেবে সংঘাতময় রাজনীতির দিকে।

বিরোধী দলগুলোর ঐক্য কতদূর এগিয়েছে, তা জানতে চাওয়া হলে ইনু বলেন, বিরোধী দলগুলো যদি তত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে সমন্বিত প্রস্তাব তৈরী করতে পারে, তাহলে বুঝতে হবে, বিরোধী দলের আন্দোলন একমঞ্চে পৌঁছেছে।

বিদেশী দাতা গোষ্ঠি সম্পর্কে সরকারের তীব্র আক্রমণাতœক মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, সরকার তাদের ব্যর্থতা বিদেশীদের ঘাড়ে চাপানোর জন্য উগ্র জাতীয়তাবাদি অবস্থান দেখাচ্ছে। কিন্তু বাস্তবতার সঙ্গে এটি আদৌ সঙ্গতিপূর্ণ নয়। সরকারের উচিত হবে, কোন কোন দাতা গোষ্ঠি রাষ্ট্রের কোন কোন বিষয়ে হস্তপেক্ষ করছে, তা জনগণের কাছে পরিস্কার করে বলা।

ইনু বলেন, সরকার যদি সত্যিই দেশপ্রেমিক হয়, তাহলে তাদের উচিত হবে পাট অর্থনীতিকে রায় আদমজী জুট মিল চালু করা ও অন্য ১৯টি পাট কল কার্যকরভাবে চালানো এবং স্থানীয় পণ্যজাত শিল্পকে রায় আমদানীকৃত পণ্যের ওপর করারোপ করা। এছাড়া সরকারকে বিদেশীদের কাছে গ্যাস ও নৌ বন্দর হস্তান্তর না করা এবং হানা, সোফা ও টিফা চুক্তি বাতিলের ঘোষণা জনসমক্ষে প্রদান করতে হবে।

তিনি বলেন, সরকার যদি সত্যিই প্রমাণ করতে চায়, তারা দাতা গোষ্ঠির কাছে নতজানু নয়, তাহলে তাদের উচিত হবে, ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের বিষয়ে সংসদে মুক্ত আলোচনা করা এবং আমেরিকার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা।

তিনি আরও বলেন, দেশ আগামী কয়েক মাসের মধ্যেই রাজনৈতিক অচলাবস্থার দিকে যাচ্ছে। বিদেশী দাতা গোষ্ঠির বিরুদ্ধে সরকারের এই আকস্মিক বিষোদগার প্রমাণ করে, প্রতিবেশী রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সরকার ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। হাসানুল হক ইনু দাতাদের বিষয়ে সরকারের সাম্প্রতিক বক্তব্যকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে বলেন, দেশ একটি বড় ধরণের রাজনৈতিক পট পরিবর্তনের দিকে যাচ্ছে।