জয় কে নিয়ে 'মিথ্যা খবর' বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে আলোচনায় বসবে আওয়ামীলীগ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি রোববার বলেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ ইস্যুতে দলের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে দলীয় নেতা-কর্মীদের আলোচনা করা হবে।
জয়কে নিয়ে প্রচারিত খবরে নেতা-কর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।
এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পণব মুখার্জির সাথে জয়ের বৈঠকের খবর সুনির্দিষ্টভাবে অস্বীকার করেছে ভারত সরকার। ভারতীয় প্রেস ইনফরমেশন ব্যুরো’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এমন কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি। এবং প্রকাশিত খবরটি সম্পূর্ণ ভুল।
টেলিফোনে যোগাযোগ করা হলে আবদুল জলিল বিডিনিউজকে বলেন, বিএনপি-জামাত জোট ‘মিথ্যা খবর’টিকে পূঁজি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তিনি বলেন, দলের সভায় পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে আলোচনা করা হবে।
