২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানের চিকিৎসায় শেখ হাসিনা মার্কিন চিকিৎসকের শরনাপন্ন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমেরিকায় কানের চিকিৎসক দেখিয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার পর থেকে তিনি কানের সমস্যায় ভূগছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 10:03 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ডান কানে তিনি একেবারেই শুনতে পান না। এখন বাম কানের চিকিৎসা করাচ্ছেন তিনি ।

আওয়ামী লীগ ফ্লোরিডা শাখার সহ সম্পাদক আব্দুস সোবহান গোলাপ টেলিফোনে বিডিনিউজকে বলেন, তিনি শুক্রবার চিকিৎসকের কাছে গিয়েছিলেন এবং আগামী ২১ মার্চ আবারও চিকিৎসকের কাছে যাবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী যুক্তরাষ্ট্র আসার পর ইতিমধ্যেই দু’বার চিকিৎসকের কাছে গিয়েছেন।

শেখ হাসিনা ফ্লোরিডায় তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বাড়িতে অবস্থান করছেন।

গোলাপ বলেন, ওরল্যাণ্ডো আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শনিবার (১৯ মার্চ) স্থানীয় একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করেছে। বিরোধী দলীয় নেত্রী ওই সভায় উপস্থিত থাকবেন।

গত ২১ আগস্টের গ্রেনেড হামলার শব্দে তার কান নষ্ট হয়। ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়। শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান।