বিচার বিভাগ পৃথকীকরণে সরকারের ওপর চাপ সৃষ্টি করা সংবিধানসম্মত নয়: নাজমুল হুদা
যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বলেছেন, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণে সময়সীমা বেধে দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা সংবিধানসম্মত নয়।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণে সংবিধান আদালতকে এখতিয়ার দেয়নি। দেশের পরিবেশ এবং পরিস্থিতি বিবেচনা করে এ ব্যপারে সরকার পদক্ষেপ নেবে।
তিনি বলেন, বিচার বিভাগ পৃথকীকরনে শুধুমাত্র সরকার এবং সংসদের এখতিয়ার রয়েছে। এ ক্ষেত্রে আইন প্রনয়ণে সংসদ সার্বভৌম ও স্বাধীন। সংসদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও কর্তৃত্বের ওপর কেউ চাপ দিতে পারে না। বিচার বিভাগকে পৃথক করার এখতিয়ার র্সবিধান বিচার বিভাগের ওপর ন্যাস্ত করেনি।
যদিও তিনি নির্বাহী বিভাগের অধীনে থাকায় নিু আদালত এখন পর্যন্ত স্বাধীন ও নিরপেক্ষ নয় বলে উল্লখ করেন।
ব্যারিস্টার হুদা বলেন, বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের দাবি অযৌক্তিক এবং
তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনের ফলে তত্ত্ববধায়ক সরকার পদ্ধতির ধারণা একটা স্থায়ী ধারনা। বিরোধী দল একটা নির্বাচনে জয়ের পর এই দাবি তুলছে। তাদের দাবিটা আসলে এই রকম যে, নাচতে না জানলে উঠোন বাঁকা। আমাদের রাজনৈতিক ইতিহাস বলে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আমরা সকলের কাছে গস্খহণযোগ্য কাউকে পাব না।
যোগাযোগমন্ত্রী আরও বলেন, গত ১৫ মার্চ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও বক্তব্য রাখতে গিয়ে বিচার বিভাগ পৃথকীকরনের ব্যাপারে যে বক্তব্য রেখেছি তা জাতীয় সংবাদপত্রসমূহে সঠিকভাবে প্রতিফলিত হয়নি।
তিনি বলেন, সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে বিরোধী দলের আইনজীবীরা আমার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনছেন। কিন্তু আমার মন্তব্য সংসদের প্রোসিডিংসে লিপিবদ্ধ রয়েছে।
তিনি বলেন, সংবিধানের আর্টিকেল ২২ এ বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরনের বিষয় বর্ণিত আছে। দেশ পরিচালিত হবে সংবিধানের ভিত্তিতে। সংবিধানে বলা আছে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে। কোনওরকম চাপ দিয়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার কথা সংবিধানে নেই।
তিনি যুক্তি দিয়ে বলেন, বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংসদের আইন প্রলতাদের বিবেচনার বিষয়।
