২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে ফ্লোরিডায় অনুষ্ঠিত মিলাদে শেখ হাসিনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৬ তম জন্মদিনে আমেরিকার ফ্লোরিডায় সায়মা ওয়াজেদ পুতুলের বাসায় আয়োজিত মিলাদে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বৃৃহস্পতিবার অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে আমেরিকা প্রবাসী বাঙালিরাও অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ওরল্যাণ্ডো আওয়ামী লীগ ১৯ মার্চ অনুষ্ঠানমালার আয়োজন করবে। তাতেও শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে ফ্লোরিডা শাখা আওয়ামী লীগের সহ সম্পাদক আব্দুস সোবহান গোলাপ টেলিফোনে বিডিনিউজকে জানিয়েছেন।

কানের চিকিৎসার জন্যে শেখ হাসিনা বর্তমানে আমেরিকায় পুতুলের বাসায় অবস্থান করছেন।

তিনি আরও জানান, শেখ হাসিনা আমেরিকা পৌঁছে ইতোমধ্যে তার চিকিৎসকদের কাছে দুবার চেক-আপ করিয়েছেন। আগামী শুক্র এবং  সোমবারও ডাক্তারের সাথে তার এ্যাপয়েনমেন্ট রয়েছে। 

গোলাপ জানান, আওয়ামী লীগ সভানেত্রীর ডান কান প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন তার বাম কানের চিকিৎসা চলছে। ২১ আগস্টের গ্রেনেড হামলায় শব্দজনিত কারণে এ কানটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় তিনি অল্পের জন্যে প্রাণে রক্ষা পেলেও আইভি রহমানসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা-কর্মী নিহত হন।