২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তফসিল ঘোষণার পর দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা

সিটি করপোরেশন নির্বাচন’র তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তি নিয়ে চট্টগ্রামে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 05:11 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে ছাত্রদলের দুই নেতা আহত হয় এবং ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশ গ্রেফতার করে। আহত ছাত্রদল নেতাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদলের একজন কর্মী এ ব্যাপারে ছাত্রলীগের ১৪জন কর্মীর নাম উল্লেখ করে কতোয়ালী থানায় এজাহার দায়ের করেন।

এ অবস্থায় দুই মেয়র প্রার্থী, বর্তমান মেয়র, আওয়ামী লীগের এবিএম মহিউদ্দিন এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী, বিএনপির মীর মোহাম্মদ নাসির উদ্দিন বুধবার গভীর রাতেই পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তি দিকনির্দেশনা ঠিক করার জন্যে পৃথক পৃথক বৈঠক করেন।

এদিকে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তি নিয়ে বৃহস্পতিবার সকালেও দুগ্র“পের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা যায়। সকালে ছাত্রলীগের সমর্থকরা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রায় দেড়শ আবেদন জমা দিতে এলে ছাত্রদলের কর্মীরা তাদের আটক করে এবং এ ব্যাপারে মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে পুলিশ  একশ ফরমসহ দুই ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেফতার করে।