২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর অমিত সাহস নিয়ে ঐক্য গড়–ন : শেখ হাসিনা

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অমিত সাহস নিয়ে নিপীড়ন-নির্যাতন বিরোধী দৃঢ় ঐক্য গড়ে তোলার জন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৬ তম জন্মদিন উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে ১ অক্টোবরে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি গণরায়কে ভুলুণ্ঠিত করে আবারও ইতিহাস বিকৃতি সূচনা করেছে। এই অপশক্তিটি ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশজুড়ে চলছে নারকীয় তাণ্ডব। বিএনপি-জামাত জোট রাষ্ট্র ক্ষমতা দলীয়করণ, নির্বিচারে চাকরিচ্যুতি, পদোন্নতি ও বদলী করে প্রশাসনের মনোবল ভেঙে দিয়েছে।

তিনি বলেন, প্রতিদিন খুন, ধর্ষণ, অপহরণ, দখল, গ্রেনেড-বোমা হামলা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে জনমনে আতংক সৃষ্টি করে দেশকে এক দু:সহ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে।

এই অবস্থা চলতে দেওয়া যায়না।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।  আমি জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশবাসীকে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশকে শোষণ-নিপীড়ন থেকে মুক্ত করতে পারলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।