ধুমপান একেবারেই নিষিদ্ধ করা সম্ভব হবে না: স্বাস্থ্য মন্ত্রী
দেশে ধুমপান একেবারেই নিষিদ্ধ করা সম্ভব হবে না। তবে এর ক্ষতিকর প্রভাব থেকে জনগনকে রক্ষা করতে ধুমপান নিয়ন্ত্রণ আইন তৈরি করা হয়েছে ।
মঙ্গলবার তথ্য আধিদপ্তরের সম্মেলন কক্ষে ধুমপান নিয়ন্ত্রন আইনের কার্যকারিতা ও বাস্তবায়নের ওপর সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন ।
মন্ত্রী জানান, তামাকজাত কৃষির সাথে জড়িত সংশ্লিষ্ট কৃষকদের বিকল্প কর্মসংস্থানের জন্য ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে। এছাড়া তাদেরকে তামাকের জমিতে গোলআলু ও গম চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে ।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিভিন্ন দেশে তামাক জাত দ্রব্য বিক্রয়ের জন্য অটোমেটিক ভেন্ডিং মেশিন থাকলেও বাংলাদেশে এ মেশিন স্থাপন করার আনুমতি দেওয়া হবে না ।
তিনি জানান, ধুমপান নিয়ন্ত্রণ আইন কার্যকর করা হলে প্রতি বছর সরকার তামাক জাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে। এরপরও জনগনের কথা চিন্তা করে এ আইন করা হয়েছে ।
