২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার কেবল অগণতান্ত্রিকই নয়, গণতন্ত্র বিরোধীও: বি. চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী সোমবার বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার একটি ব্যর্থ সরকার এবং এর দুঃশাসনের মাঝে বসবাস করা অসহনীয় এক অভিজ্ঞতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

নগরী মহাখালী রেল ক্রসিংয়ে দিনব্যাপী প্রতিকী অনসন শেষে আয়োজিত দলের এক জনসভায ভাষণ দিচ্ছিলেন তিনি।

গত ১১ মার্চ রেল ক্রসিং পয়েন্টে দলীয় নেতা কর্মীদের ওপর ক্ষমতাসীন দলের কর্মীদের হামলার প্রতিবাদে এ অনসনের ডাক দেয়া হয়। বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল ওইদিন মুক্তাগনে অনুষ্ঠিত একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে এ হামলার শিকার হয়।

সাবেক রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস ও দুর্নীতির প্রশ্রয় দিয়ে বিএনপি-জামাত জোট সরকার দেশকে ধংশের পথে নিয়ে যাচেছ। দেশের অর্থনীতি পুরোটাই ভেঙ্গে পড়েছে। এই জোটের দুঃশাসনে দেশ টানা চতুর্থবারের মতো সর্বাধিক দুর্নীতির দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।

তিনি বলেন, বিএনপি তার নির্বাচনী ওয়াদা রাখেনি। এটা কেবল অগণতান্ত্রিক তাই নয়, গণতন্ত্র বিরোধীও।

প্রখ্যাত আইনবিদ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও কর্মসূচিতে যোগ দিয়ে তাদের সংহতি প্রকাশ করেন।

ড. কামাল হোসেন বলেন, এ মুহূর্তে দেশপ্রেমিকদের জোটই কেবল জনগণের ভাগ্যের অর্থবহ পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, অতীতেও আমরা কালো টাকার দৌরাত্ব ও দুর্নীতিবাজদের পতন দেখেছি এবং সময় এসেছে জোট সরকারের পতনও আমরা শিগগিরই দেখতে পাবো।

সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সংসদের সাবেক হুইপ আব্দুর রউফ ও বিকল্প ধারার কেন্দ্রীয় নেতা মেজর (অবঃ) এমএ মান্নান ও মাহী বি চৌধুরী বক্তব্য রাখেন।