২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের সিদ্দিকী জবাব পেলেন না

আদম ব্যবসায়ীদের মাধ্যমে নৌ পথে স্পেন যাওয়ার পথে ১১ জন যুবকের মৃত্যু এবং কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রীর সমাবেশের জন্যে মঞ্চ নির্মাণকালে ৯ জন ভারতীয়র গ্রেফতার হওয়ার বিষয়ে সরকারের বক্তব্য দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

রোববার সংসদে পয়েন্ট অফ অর্ডারে তিনি এ দাবি জানান। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মেজর (অব:) কামরুল ইসলাম দাঁড়িয়ে জবাব দিতে আগ্রহ প্রকাশ করলে স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এতে বাধা দেন।

স্পিকার বলেন, এগুলো পয়েন্ট অফ অর্ডারের বিষয় নয়। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখছে। সরকার যদি এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়, তবে আপনি নোটিশ দিতে পারেন।