২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই ২০০৬ এর সাধারণ নির্বাচনের জন্য ভোটার তালিকা নবায়ন

নির্বাচন কমিশন খুব শিগগিরই আগামী ২০০৬ সালের সাধারণ নির্বাচনের জন্য ভোটার তালিকা নবায়ন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, নতুন ভোটার তালিকা তৈরিতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করবে।

নির্বাচন কমিশনার এমএম মুন্সেফ আলি রোববার বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন আলোচনা করছে।

তিনি বিডিনিউজকে বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন প্রতি পাঁচ বছর পর পর ভোটার তালিকা নবায়ন করে। সর্বশেষ ২০০০ সালে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন এ বচরই নতুন ভোটার তালিকা নবায়নের কাজ শুরু করবে।

তিনি বলেন, তালিকা নবায়নের সময় নির্বাচন কমিশন ভোটারদেরকে পরিচয়পত্র দেয়ার কথা বিবেচনা করছে।

তিনি আরও বলেন, ভোটার তালিকা নবায়নে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করবে বলে আগ্রহ প্রকাশ করেছে।

বর্তমান ভোটার তালিকাটি ২০০০ সালে প্রণয়ন করা হয়। সূত্র আর জানায়, বর্তমান ভোটার তালিকায় সারা দেশে প্রায় সাড়ে ৭ কোটি ভোটার রয়েছে।