২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ইমেজ সংকটের জন্য ‘অতি গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা’কে দোষারোপ করলেন নিজামী

বিদেশে দেশের ভাবমূর্তি নষ্টের জন্য শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ‘অতি গণতান্ত্রিক চর্চা ও গণমাধ্যমের স্বাধীনতা’র ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে শনিবার ‘শিল্পায়নের জন্য বিসিআই’র সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনারে সরকারের শরিক দল জাময়াতে ইসলামীর আমীর মতিয়ুর রহমান নিজামী এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের ইতিবাচক ঘটনাসমূহ বিশ্বের গণমাধ্যমে প্রচার পায় না, শুধু নেতিবাচক খবরই প্রকাশিত হয়।

কোন বৈদেশিক সাহায্য ছাড়াই গত বছরের প্রলয়ংকরী বণ্যা পরবর্তী পরিস্থিতি সফলতার সাথে মোকাবেলা করেছে বাংলাদেশ সরকার, অথচ এ খবর বিদেশি কোন প্রচারমাধ্যমে স্থান পায়নি। এর জন্য তিনি দোষারোপ করেন দেশে অতিমাত্রায় গনতন্ত্র চর্চা ও গনমাধ্যমের স্বাধীনতাকে।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরি, বিসিআই’র প্রেসিডেন্ট এ কে আজাদ, ডেনিশ এ্যাম্বেসির অমরনাথ রেড্ডি, কনফেডারেশন অব ড্যানিশ ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা জে সি রথ ও এফবিসিসিআই’র পরিচালক এম এ রউফ।