২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ২৫

রাজবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

কলেজ সূত্র জানায়, কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে উভয় সংগঠনের নেতা কর্মীরা মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা ছাত্রলীগের মিছিলে হামলা চালালে তা সংঘর্ষে রুপ নেয়।

কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।