২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বস্তরের মানুষের অংশগ্রহণে টিএসসি থেকে শহীদ মিনার নিরব পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত

আর নিরব থেকোনা বাংলাদেশ, হত্যার বিরুদ্ধে গর্জে ওঠো’- এই শ্লোগান বুকে নিয়ে বৃহস্পতিবার টিএসসি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এক শোকযাত্রা করে শাহ এএমএস কিবরিয়ার পরিবার ও বিভিন্ন সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

শোকযাত্রা শেষে শহীদ মিনার প্রাঙ্গনে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দেন ব্যরিস্টার আমির উল ইসলাম, আসমা কিবরিয়া, নাজলী কিবরিয়া এবং কর্মসূচীতে সমবেত রাজনীতিবিদ, সাং¯কৃতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সভায় শাহ এম এস কিবরিয়া’র স্ত্রী আসমা কিবরিয়া বলেন, এদেশে আর গ্রেনেড হামলা, সন্ত্রাস, বোমাবাজি চাইনা। আর কেউ যেন গ্রেনেড হামলায় নিহত না হয় সেজন্য আমার শান্তির স্বপক্ষে নীলিমা কর্মসূচী। দেশ থেকে গ্রেনেড হামলা ও সন্ত্রাস দূর করতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি বলেন, এ শান্তির স্বপক্ষে নীলিমা কর্মসূচীতে  বিভিন্ন সংগঠনের ও পেশাজীবীদের উপস্থিতি দেখে আমি অভিভূত।

তিনি কিবরিয়া হত্যার বিচার চেয়ে সবার সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কর্মজীবী নারীর সভাপতি শিরীন আক্তার, রেজা কিবরিয়া, শাহ এএমএস কিবরিয়ার তিন বোন, তারানা হালিম, রামেন্দু মজুমদার, এডভোকেট রহমত আলী এমপি, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, যুবলীগের চেয়ারম্যান জাহাক্সগীর কবির নানক।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।