খুলনায় জামাতের দু‘জন এমপির নিরাপত্তা জোরদার করার দাবি
খুলনা জেলার আইনশৃংখলা কমিটির সভায় জামাতে ইসলামীর দু‘জন এমপি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়েছে।
রোববার খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র তৈয়বুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আলী আসগর লবী, শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, মিয়া গোলাম পরওয়ার, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, কেএমটি কমিশনার জাবেদ পাটোয়ারী, পুলিশ সুপার হাবিবুর রহমান, চেম্বার সভাপতি মুনীর আহমদ প্রমুখ।
সভায় খুলনা- ৫ ও ৬ আসনের এমপি ও জামাতে ইসলামীর নেতা শ্হা মোহাম্মদ রুহুল কুদ্দুস ও মিয়া গোলাম পারওয়ারকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে পুলিশের ভূমিকার সমালোচনা করে বলা হয়, খুলনার কোন কোন পুলিশ কর্মকর্তা সরকারের সফলতাকে নস্যাৎ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্ঠা করছে। এসব পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করার দাবি জানানো হয়।
এছাড়াও বৈঠকে দৌলতপুর বিএল কলেজের অধ্যক্ষকে দুনীতিবাজ হিসেবে আখ্যায়িত করে তাকে অপসারণের দাবি জানানো হয।
