২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ৭ মার্চ স্পেন যাচ্ছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ৭ মার্চ স্পেন যাচ্ছেন। সেখানে সাবেক সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 07:57 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জানান, ওই সম্মেলনে জাতিসংঘ মহাসচিব কফি আনান উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র বিডিনিউজ’কে জানায়, শেখ হাসিনা ৭ মার্চ ভোরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকালের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরে তিনি স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এক সপ্তাহের স্পেন সফর শেষে ১৪ মার্চ তিনি দেশে ফিরবেন।

সূত্র আরো জানায়, চলমান আন্দোলন ও দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে শেখ হাসিনা তার আমেরিকা যাওয়ার কর্মসূচি স্থগিত করেছেন। ২১ আগষ্ট গ্রেনেড হামলার শব্দে তার ক্ষতিগ্রস্ত কানের উন্নত চিকিৎসার জন্যে মার্চের দ্বিতীয় সপ্তাহে তার আমেরিকা যাওয়ার কথা ছিল।