মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের মৃত্যুতে শেখ হাসিনার শোক
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা বৃহস্পতিবার এক শোক-বিবৃতিতে জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক, সোনালী ব্যাংক সিবিএ’র সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শেখ হাসিনা বলেন, জামাল উদ্দিন ব্যাংক কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া ও অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
