২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বর্তমানে ৮ হাজার ৮২৮ হত্যামামলা বিচারাধীন

দেশে বর্তমানে ৮ হাজার ৮২৮ টি হত্যামামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সর্বাধিক সংখ্যক ১ হাজার ৭৮ টি মামলা হয়েছে ঢাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

জাতীয় সংসদে সারওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, চলতি অর্থবছরে এ পর্যন্ত ১ হাজার ৩১ টি হত্যামামলার বিচার সম্পন্ন হয়েছে।

গোলাম মো. সিরাজের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২৪৪ টি জজের পদ শূন্য রয়েছে। এর মধ্যে জেলা জজ ৬ টি, অতিরিক্ত জেলা জজ ৩০ টি, যুগ্ম জেলা জজ ২৬ টি এবং সরকারি জেলা জজের শূন্য পদের সংখ্যা ১৫২ টি। এসব শূন্যপদ পূরণের জন্য সরকার বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে।

মেজর অব. মঞ্জুর কাদেরের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আদালতের চেয়ারে বসে সাক্ষ্য দেওয়ার বিচার করা যায় কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বর্তমানে বিচার চলাকালে সাক্ষীর দাঁড়ানো বা বসার বিষয়টি বিচারকের স্বেচ্ছাধীন বিষয়।

মো. ফারুক খানের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ১ জানুয়ারি ২০০২ থেকে ৩১ ডি¯ম্বর ২০০৪ পর্যন্ত দেশে নারী ও শিশু নির্যাতন অপরাধ আইনে ৭৭ হাজার ১৯৬ টি মামলা হয়েছে।