২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগের মিছিলে বিএনপি ক্যাডারদের হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের ডাকে বৃহস্পতিবার গাজীপুরে সকাল--সন্ধ্যা হরতাল পালিত হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

হামলার প্রতিবাদে বুধবার অনুষ্ঠিত দুটি সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, নির্যাতন ও হত্যা করে বাংলার মানুষের আন্দোলন বন্ধ করা যাবে না।

মঙ্গলবার দুপুর ২টায় ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জে আ.লীগের মিছিলে বিএনপি ক্যাডররা হামলা চালালে আ.লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা আ.লীগের সভাপতি ও পৌর চেয়ারম্যান আ.ক.মোজাম্মেল হক, তানজিম আহম্মদ সোহেল তাজ এমপি, জাহিদ আহসান রাসেল এমপি ও সাবেক সাংসদ মেহের আফরোজ চুমকি প্রমুখ।

এদিকে বৃহস্পতিবারের সকাল--সন্ধ্যা হরতালের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিএনপি শহরে মিছিল বের করে।