২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল সমর্থক আইনজীবীরা নতুন বছরের প্রথম দিনে ঢাকায় শান্তি শোভাযাত্রা করবে

বিরোধী দল সমর্থক আইনজীবীরা ‘সন্ত্রাসবিরোধী শান্তি কর্মসূচির’ ব্যানারে নতুন বছরের প্রথম দিনে ঢাকায় বোমা--সন্ত্রাস প্রতিরোধে শান্তি শোভাযাত্রা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বাংলাদেশ বার কাউন্সিলের একটি ঘনিষ্ঠ সূত্র বুধবার জানায়, সন্ত্রাসবিরোধী শান্তি কর্মসূচির এ শান্তি শোভাযাত্রা বার কাউন্সিলের সঙ্গে যৌথভাবে করা হবে।

আইনজীবী এবং এ কর্মসূচির সাথে সংশ্লিষ্টরা ১ জানুয়ারী সকালে রমনার বটমূলে সমবেত হয়ে নগরীতে এ শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রাটি শহীদ মিনারে শেষ হবে এবং সেখানে অনুষ্ঠিত সমাবেশে সন্ত্রাসবিরোধী কর্মসূচি ঘোষণা করা হবে।

সন্ত্রাসবিরোধী শান্তি কর্মসূচির সভাপতি ব্যারিস্টার এম আমির--উল ইসলাম বুধবার বিডিনিউজকে বলেন, আইনজীবী, পেশাজীবী, মানবাধিকার গ্র“প, সুশীল সমাজের সদস্য ও বুদ্ধিজীবীসহ দল--মত নির্বিশেষে সকল শ্রেণীর লোক শান্তি শোভাযাত্রা অংশগ্রহণ করবে।

তিনি আরো বলেন, আমরা ২০০০ সাল থেকে এই শান্তি শোভাযাত্রা কর্মসূচি নিয়মিত পালন করছি। কিন্তু জেএমবির আত্মঘাতী দলের বোমা হামলায় সম্প্রতি দেশে বিচারপতি, আইনজীবী ও পুলিশসহ বিভিন্ন পেশার লোক নিহত হওয়ার প্রেক্ষাপটে ২০০৬ সালের ১লা জানুয়ারির কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে।

ব্যারিস্টার আমির--উল ইসলাম বলেন, জনগণ চরম আতংকের মধ্যে বসবাস করছে এবং তারা এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি চায়।