২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের উপজেলা ঘেরাও কর্মসূচিতে বিএনপির হামলায় জলিলের প্রতিবাদ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি দেশব্যাপী উপজেলা ঘেরাও কর্মসূচিতে বিভিন্নস্থানে শান্তিপূর্ণ মিছিলে বিএনপি ক্যাডারদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

মঙ্গলবার এক বিবৃতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ১৯৯৩ সালেও তৎকালীন বিএনপি সরকার সারের দাবিতে আন্দোলনরত ১৮ জন কৃষককে নৃশংসভাবে হত্যা করেছিল।

আব্দুল জলিল বলেন, আজ যে মুহূর্তে সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ, কেরোসিন ও গ্যাসের অভাবে এবং মূল্যবৃদ্ধির ফলে কৃষি উৎপাদন মারাতœকভাবে ব্যাহত হচ্ছে, সেই মুহূর্তে কৃষি উৎপাদন সহজলভ্য করার লক্ষ্যে ১৪ দলের কর্মসূচিতে হামলা চালিয়ে সরকার আবারও তাদের গণবিরোধী ও কৃষক বিরোধী চরিত্র দেশবাসীর কাছে উন্মোচিত করেছে।

জোট সরকারের বিরুদ্ধে কৃষক সমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।