২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ, বিএনপি’র রাজনীতি ইসলাম বা জনগণের জন্যে নয়: হিজবুত তাহরীর

প্রধান দু’টি দল-- বিএনপি ও আওয়ামী লীগ মুখে বললেও বাস্তবে ইসলাম, দেশ ও জনগণের জন্যে কিছুই করে না। ইসলামী রাজনৈতিক দল হিজবুত তাহরীর বাংলাদেশ নেতৃবৃন্দ এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 04:07 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

নগরীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে শনিবার বোমা হামলাবিরোধী জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র: বিএনপি ও আওয়ামী লীগের ব্যর্থতা’ শীর্ষক এক সেমিনারে তারা এ কথা বলেন।

সেমিনারে হিজবুত তাহরীর নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাম্প্রতিক জঙ্গিবাদ উত্থান দেশের প্রাকৃতিক সম্পদকে গ্রাস করার জন্যে সাম্রাজ্যবাদীদের কৌশলের একটি অংশ মাত্র। তারা দেশে খেলাফত ভিত্তিক সরকার ব্যবস্থা প্রচলনের আহবান জানান।

দলের যুগ্ম আহবায়ক ড. সাঈদ এবং কাজী মোরশেদুল হক, গণসংযোগ সম্পাদক মাওলানা মামুনুর রশীদসহ দলের অনান্য কেন্দ্রীয় নেতা এ সেমিনারে বক্তব্য রাখেন। সংগঠনের প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুস্তাফা মিনহাজের সভাপতিত্বে অধিবেশনের প্রথম অংশটি পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশীদ আনসারী।

কাজী মোরশেদ বলেন, বিএনপি ও আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করার অস্ত্র হিসেবে ইসলামকে ব্যবহার করলেও তারা প্রকৃতপক্ষে ইসলামী জাগরণের জন্যে কোনও কিছুই করেনি। তারা শুধু নিজ দল এবং দলীয় ব্যক্তির স্বার্থে কাজ করে। তিনি আরো বলেন, বোমা হামলার ঘটনা ইসলামের শত্র“দের সৃষ্টি। সাম্রাজ্যবাদী শক্তি দেশের মূল্যবান সম্পদ গ্রাস করার লক্ষ্যে জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে তাদের প্রাথমিক ভিত্তি তৈরি করছে।