২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১৪ দলের মহাসমাবেশকে কেন্দ্র করে সাজ সাজ রব

১৪ দলের মহাসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই রাজশাহী পরিণত হয় উৎসবের নগরীতে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার ও দেয়াল লিখনে ছেয়ে যায় পুরো রাজশাহী। শহরজুড়ে তৈরি করা হয় প্রায় দু’শতাধিক সুদৃশ্য তোরণ। সকালে দূরদূরান্ত থেকে দলে দলে লোকজন সমাবেশস্থলে আসতে থাকায় শহরের প্রধান সড়কগুলোতে দেখা দেয় যানজট। এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে পুরো নগরীজুড়ে পুলিশ--বিডিআরসহ আড়াই হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জোর তল্লাশি চালায়।

সকাল ১১টা থেকেই সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে যায়। সভামঞ্চ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বুধবার রাত থেকে ১৪ দলের বেশ ক’জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজশাহীতে অবস্থান করেন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পৌঁছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ১৪ দলের আরো নেতৃবৃন্দ।