২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র লক্ষ্যে বাস্তবতার অভাব রয়েছে, জনগণেরও সমর্থন নেই: হরিগুচি

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি বলেছেন, বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে জেএমবি’র তৎপরতার সঙ্গে বা¯তবতার যথেষ্ট অমিল রয়েছে এবং এতে জনগণের সমর্থন আছে বলে মনে হয় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

জাপান বাংলাদেশ ই-বুলেটিনের ৪০তম সংখ্যায় প্রকাশিত ‘থটস অন সুইসাইড বোম্বিং’ শীর্ষক একটি লেখায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমার ধারণা, হতে পারে এটি জেএমবি’র তরুণ সদস্যদের জীবন উৎসর্গের বিনিময়ে সরকারের প্রতি জেগে ওঠার এক আহবান।  তবে, নিরীহ লোকজনকে হত্যার দায় থেকে তাদেরকে ক্ষমা করার কোনও সুযোগ নেই।

হরিগুচি বলেন, আমরা বিষয়টি এভাবেও ভাবতে পারি যে, হয়তো তারা চায় বাংলাদেশ তার সংঘাতময় রাজনীতি থেকে সরে আসুক এবং উন্নয়নের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে অধিক কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসনের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করুক।

তা যদি সত্যি হয় তাহলে যারা নৃশংস হামলায় নিহত হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে এবং দেশে এ ধরনের আর কোনও ঘৃণ্য ঘটনা ঘটবে না।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ধারা পরিবর্তিত হবে বলে আশা করা যায়। কেননা বর্তমান সরকার অক্টোবরে তাদের নির্ধারিত সময়েই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হ¯তান্তর করবে এবং ২০০৭ সালের জানুয়ারিতে পরবতী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে কেন্দ্র করে এই প্রেক্ষাপটে জেএমবি দেশে বিশৃৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, সমগ্র জাতি যত দ্রুত সম্ভব এ জাতীয় সংকট সমাধানে সচেষ্ট হবে এবং জাপান বাংলাদেশ সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।