২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে গামছা উপহার দিলেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম সংলাপে গিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার দলের প্রতীক গামছা উপহার দিয়ে এসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

প্রায় পৌনে দুই ঘন্টা সংলাপ শেষে বেরিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

কাদের সিদ্দিকী বলেন, আগে তো প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীসহ অনেককেই টাঙ্গাইলের শাড়ি উপহার দিতাম। কিন্তু নিন্দুকেরা কথা বলতে পারেন বলে এবার তাকে গামছা উপহার দিয়েছি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আত্মহত্যা করে আল্লাহকে পাওয়া যায় না। আত্মহত্যা করে বেহেস্ত পাওয়া গেলে ২০ বছর আগেই আত্মহত্যা করতাম। আত্মহনণ করে কোনো পীরও বেহেস্তে যেতে পারবেন না।