২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১৪ দলের প্রার্থী নাসির উদ্দিন ভূঁইয়া

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে নাসির উদ্দিন ভূঁইয়াকে আওয়ামী লীগসহ ১৪ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 04:32 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখা হাসিনা সোমবার এ ঘোষণা দেন।

সকালে সুধাসদনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে নাসির উদ্দিন ভূঁইয়াকে ১৪ দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। আগামী ২৮ ডিসেম্বর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা এ সময় দলমত নির্বিশেষে স্বাধীনতা, প্রগতি ও গণতন্ত্রের পক্ষের সকল শ্রেণী ও পেশার মানুষসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।