২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি নির্মূলে সরকারি প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার আহ্বান

দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে সরকারি প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে হবে। শুক্রবার ‘বাংলাদেশে দুর্নীতি ও মানবিক অনিরাপত্তা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 04:21 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সেমিনারে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিকে কার্যকর এবং জবাবদিহিতার জন্যে প্রস্তুত করা হলে দেশের দুর্নীতি অনেকাংশেই অপসারণ করা সম্ভব।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, দেশে অনেক প্রতিষ্ঠান আছে। কিন্তু তারা স্বাধীনভাবেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না। সংসদীয় স্থায়ী কমিটিতে বিভিন্ন প্রকল্পের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। জবাবদিহিতা ও স্বচ্ছতার জন্যে প্রয়োজনে ওই শুনানি প্রচার করা যেতে পারে।  

আমির খসরু মাহমুদ বলেন, স্বাধীনতার পর থেকেই  দুর্নীতির কারণে দেশের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে।

রাজনৈতিক সদিচ্ছা সৃষ্টির মাধ্যমে মানুষের নিরাপত্তাহীনতা দূর করা যেতে পারে। বেশিরভাগ মানুষ দুর্নীতি পরায়ন রাজনৈতিকদের অপছন্দ করে, তাই গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে এটা করা সম্ভব।

সরকারি প্রতিশ্র“তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুস সোবহান বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি অপসারণ সম্ভব নয়।

টিআইবি ট্রাস্ট্রি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফফ র আহমেদ বলেন, সরকার টিআইবিকে শত্র“ মনে করে, যা সত্যিই দুর্ভাগ্যজনক।

তিনি বলেন, দুর্নীতি নির্মূলে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং সরকারের প্রতিনিধিবৃন্দের সঙ্গে আমরা এ সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু সরকার আমাদের এক্ষেত্রে কোনও সময় বা সুযোগ দেয় না। সেমিনারে লিখিত বক্তব্য পাঠ করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, জাতিসংঘ দুর্নীতি বিরোধী সনদে সাক্ষরের জন্যে অঙ্গিকারবদ্ধ হলেও দুঃখের বিষয় বাংলাদেশ এখনও ওই সনদে সাক্ষর করেনি।

সেমিনারে অন্যান্যের মধ্যে সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক গোলাম রহমান, অ্যাডভোকেট আব্দুস সবুর, কবি আসাদ চৌধুরী এভং নারী নেত্রী খুশি কবির উপস্থিত ছিলেন।