২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দল নেতারা শুক্রবার নেত্রকোনা ও ময়মনসিংহ যাচ্ছে

আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল শুক্রবার নেত্রকোণা ও ময়মনসিংহ যাবে। তারা নেত্রকোণায় বোমা হামলা স্থল পরিদর্শন ও আহতদের দেখতে যাবেন। শেখ হাসিনার রাজনৈতিক সচিব ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের লিয়াজোঁ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১৪ দলভুক্ত সকল দলের কাছে প্রধানমন্ত্রীর সংলাপ বিষয়ক চিঠি পৌঁছলে প্রধানমন্ত্রীকে এর জবাব দেবে কি না তা বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।