২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়া প্রশ্ন: বিকল্প ধারা কি কোনো রাজনৈতিক দল?

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গঠিত বিকল্প ধারা বাংলাদেশ (বিডিবি) কোনো রাজনৈতিক দল কিনা তা জানতে চাইলেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

প্রধানমন্ত্রীর সংলাপ বিষয়ক চিঠি বিরোধী দলীয় নেতার গ্রহণ না করা প্রসঙ্গে বুধবার মান্নান ভূঁইয়া তার সরকারি বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ প্রশ্ন রাখেন।

আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলের মতো বিকল্প ধারাকে চিঠি দেওয়া হয়েছে কিনা সাংবাদিকরা তা জানতে চাইলে মান্নান ভূঁইয়া পাল্টা প্রশ্ন করেন, বিকল্প ধারা কি কোনো রাজনৈতিক দল? এ প্রশ্ন করেই তিনি হেসে ফেলেন।