হাসিনা বৃহস্পতিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন, খুলনায় মহাসমাবেশ ছাড়াও সাংবাদিক গৌতমের বাড়িতে যাবেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার টুঙ্গিপাড়া যচ্ছেন।
তিন দিনের দক্ষিণ--পশ্চিাঞ্চল সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি খুলনায় ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশে যোগ দেবেন।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা সুধাসদন থেকে সড়ক পথে মাওয়া হয়ে ফরিদপুর যাবেন। তিনি ফরিদপুরে সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক গৌতম দাসের বাসভবনে যাবেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন।
দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছেই শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। রাতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে অবস্থান করবেন।
পরদিন শুক্রবার খুলনার মহাসমাবেশে যোগ দেবেন।
খুলনা থেকে টুঙ্গিপাড়া ফিরে পরদিন শনিবার দুপুরে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।
