২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবনির্বাচিত এমপি মনোরঞ্জন ফোন করেছেন শেখ হাসিনাকে

দিনারপুর- ১ আসন থেকে সোমবার উপনির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল মঙ্গলবার সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী সভানেত্রী শেখ হাসনিাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

আওয়ামী লীগের দলীয় একটি সূত্র জানায়, স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাসে ক্ষমতাসীন জোট প্রার্থীকে হারিয়ে তার জয় লাভের জন্যে মনোরঞ্জন শীল শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জোট প্রার্থী জামায়াতে ইসলামীর আফতাব উদ্দিন মোল্লাকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

গত ১২ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল কাফি’র মৃত্যুতে আসনটি শুন্য হয়।

প্রধান বিরোধি দল আওয়ামী লীগ এ উপ-নির্বাচন বর্জন করে। সূত্র জানায, শেখ হাসিনা টেলিফোন আলাপকালে মনোরঞ্জন শীলকে তার জয়ের জন্যে অভিনন্দন এবং তার এলাকার জনগণকে শুভেচ্ছা জানান।

মনোরঞ্জন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে সূত্র জানায়, এ বিষয়ে এখই ধারণা করা সম্ভব নয়।