শেখ হাসিনার সাথে ফিলিপাইনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত জোসে লিনো বি গেরিরো সোমবার সকালে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে তাঁর ধানমণ্ডির বাসভবন সুধাসদনে এক বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ফিলিপাইনের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্যে শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
