২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে হবে: নির্মূল কমিটি

একাত্তরে যুদ্ধাপরাধীদের ক্ষমা করা মহা ভুল হয়ে গেছে-- এ মত প্রকাশ করে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, জনগণের সচেতন ঐক্য গড়ে তুলে তাদের শাস্তি দেওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 10:18 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘মুক্তিযুদ্ধের অহংকার ও বিপর্যস্ত চেতনা’ র্শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

এতে বক্তারা আরো বলেন, স্বাধীনতার ৩৩ বছর পর এ মুহূর্তেই জামাতে ইসলামীকে প্রতিহত করা উচিত।

দেশে চলমান বোমা হামলার কথা উল্লেখ করে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী জঙ্গিদের বাঁচার সব পথ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ দেশের জনগণ ধর্মের অপব্যাখ্যা পছন্দ করেনা-- এ কথা উল্লেখ করে তিনি বলেছেন, জঙ্গিদের পালানোর পথ খোঁজার সময় এসেছে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক অজয় রায়, মেজর জেনারেল (অব.) কেএম শফিউল্লাহ, ডেপুটি কমান্ডার এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, কাজী মুকুল প্রমুখ।