২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাবাজ ও জঙ্গি তৎপরতা প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বোমাবাজ ও জঙ্গি তৎপরতা প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আর এ লক্ষ্যে সরকার আলোচনায় বসার জন্যে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

শনিবার কুমিল্লার তিতাস উপজেলায় ৩১ শয্যার হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন ও নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, যারা জাতীয় ঐক্যের প্রতি সমর্থন জানাবে না, তারা জঙ্গিদের উৎসাহিত করবে

উপজেলার কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. ছাদেক হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশ অন্যান্যের মধ্যে সাংসদ নাসির উদ্দিন পিন্টু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেলিম বক্তৃতা করেন।