মঙ্গলবারের বোমা হামলা সার্বভৌমত্বের প্রতি আঘাত: মান্নান ভূঁইয়া
বিএনপি সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া মঙ্গলবারের বোমা হামলাকে দেশের সার্বভৌমত্ব, প্রশাসন ও বিচারবিভাগের ওপর আঘাত হানার সামিল বলে উল্লেখ করেছেন।
তিনি এ হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, যারা এ হামলা চালিয়েছে তারা দেশের গণতন্ত্র, মানবিকতা ও ইসলামের শত্র“।
মন্ত্রী মুক্তাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (মহানগর শাখা) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও গাজীপুরে বোমা হামলায় আটজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার বিএনপি ঢাকা ব্যতীত সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে। বুধবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর ডেমরা এলাকার এক সমাবেশে বক্তব্য রাখবেন। এ কারণে ঢাকাকে প্রতিবাদ সমাবেশ ও র্যালির আওতামুক্ত রাখা হয়েছে।
